October 18, 2026, 12:20 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বাইডেনকে ‘মূর্খ’ বললেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘মূর্খ’ বললেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের এ সিদ্ধান্তকে ভুল এবং বোকামি বলেও মন্তব্য করেছেন নবনির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট। খবর তাসের।

ট্রাম্প বলেন, আমি মনে করি না, রাশিয়ার ২০০ মাইল অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ছোড়ার অনুমতি দেয়া উচিত ছিল। এটি একটি খারাপ সিদ্ধান্ত ছিল। এ ব্যাপারে বাইডেন প্রশাসন অত্যন্ত খারাপ কাজ করেছে বলে মনে করেন ট্রাম্প।

ফ্লোরিডায় তার বাগানবাড়ি মার-এ-লাগো এস্টেটে বক্তৃতায় সোমবার ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি না, এটির অনুমতি দেয়া উচিত ছিল এবং অবশ্যই আমি দায়িত্ব নেয়ার কয়েক সপ্তাহ আগে তো নয়ই। রাশিয়ায় হামলার বিষয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়াটা খুব বোকামি হয়েছে বলে মনে করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, বাইডেন এই সিদ্ধান্ত না নিয়ে অন্যভাবে বিষয়টি সুরাহা করতে পারতেন। দায়িত্ব নেয়ার পর আমি এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলার জন্য মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিপদ সম্পর্কে ট্রাম্পের বিবৃতি সম্পূর্ণরূপে মস্কোর চিন্তাধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

২১ নভেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোতি দিয়েছে। ঘোষণার পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার কুরস্ক এবং ব্রায়ানস্ক অঞ্চলের লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইউক্রেন।

পুতিন জানিয়েছিলেন, রাশিয়া তার নতুন ওরেশনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইউক্রেনের হামলার জবাব দিয়েছে। পশ্চিমারা নিজেদের মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে এবং তাদের আক্রমণাত্মক নীতি সংঘাতকে আরো বাড়িয়ে তুলবে বলে হুঁশিয়ার করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত নভেম্বরে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের প্রেক্ষিতে এবং উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে ১৫ হাজার সেনা মোতায়েনের পর বাইডেন এ সিদ্ধান্ত নেন।

ট্রাম্প জানান, প্রায় ৩ বছর ধরে চলা এই যুদ্ধের দ্রুত অবসান চান তিনি। তিনি বলেন, যুদ্ধ বন্ধে সহযোগিতা করার একটি দারুণ পরিকল্পনা আছে আমার। কিন্তু আমি যদি সেটা এখন ফাঁস করি, তবে তা ভেস্তে যেতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page