September 25, 2026, 11:18 am
শিরোনামঃ
জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
এইমাত্রপাওয়াঃ

নাটোরে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলি

বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পিস্তলের দুটি তাজা গুলি ও ৭টি খালি খোসা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরির বাড়িতে এই গুলির ঘটনা ঘটে।

রশিদ চৌধুরী উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর এলাকার বাসিন্দা এবং ওই এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে।

এ ঘটনায় ওই নেতার বাড়ির থাই গ্লাস ও ঘরের দেওয়াল ফুটো এবং জানালার গ্রিল বাকা হয়ে গেছে।

বিএনপি নেতা রশিদ চৌধুরি জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে পরিবারের ৪ সদস্য সবাই আমরা গভীর ঘুমেছিলাম। হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙ্গে যায়। গুলির শব্দ শুনে বাড়ির ভেতরে আমরা ছুটাছুটি শুরু করি। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জয়ন্তিপুর বাজারের নাইট গার্ডের বরাত তিনি আরও জানান, দুই মোটরসাইকেলযোগে মোট ৬ দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়।

পরে থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের তাজা গুলি ও ৭টি খালি খোসা উদ্ধার করে।

বিএনপি নেতা রশিদের ধারণা আতঙ্ক ছড়ানোর জন্য তার বসতঘরের কাঁচের জানালায় গুলি চালানো হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদেরকে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তিনি।

বাগাতিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনসার আলী বলেন, রাতেই ঘটনার খবর জানতে পেয়েছেন। ভোর রাতে ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত সহ জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বাগাতিপাড়া মডেল থানার ওসি অমিনুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page