September 25, 2026, 10:41 am
শিরোনামঃ
ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক
এইমাত্রপাওয়াঃ

সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইনে ভয়াবহ গোলাগুলি ; টেকনাফে আতঙ্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেলের ভয়ঙ্কর বিকট শব্দ শোনা গেছে। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ শব্দ শোনা যায়।

টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা জানান, মধ্যরাতে হঠাৎ মর্টার শেলের ভয়ঙ্কর ও বিকট শব্দ শুনে অনেকের ঘুম ভেঙে যায় এবং শিশুরা ভয়ে কান্নাকাটি করতে থাকে।

শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান ইবনে আমিন বলেন, ঘরে ঘুমাচ্ছিলাম, এ সময় রাখাইনের দিক থেকে একটি বিকট শব্দ হয়। এতে আমাদের বাড়িঘর কেঁপে উঠেছে। এটি সম্ভবত মর্টার শেল হতে পারে। আমরা অতীতে কোনো সময় এ ধরনের শব্দ শুনিনি।

দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জামাল বলেন, রাখাইন রাজ্যে মর্টারের একটি বিকট শব্দ শোনা গেছে। এ ছাড়া আট-দশটি গুলি ও মর্টারের শব্দও শোনা যায়। রাত ২টার দিকে প্রথম যে মর্টারটি ছোড়া হয়েছে, মনে হয়েছে যেন আমাদের বাড়িতে পড়বে। আমরা খুব ভয় পেয়েছিলাম, বিশেষ করে ছোট বাচ্চারা।

নাফ নদের তীরবর্তী শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা আবু সাঈদ বলেন, বোমা কি মর্টার তা নিশ্চিত নয়। তবে খুব বিকট শব্দ হয়েছে যা আগে আমরা কখনো শুনিনি। রাখাইনে বোমা ও মর্টারের বিকট শব্দের কারণে শিশুরা এখন ভয়ে আতঙ্কিত হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page