November 21, 2026, 3:45 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে বাদুড়ে বদলে ফেলেছে একটি গ্রামের নাম

স্টাফ রিপোর্টার : আধুনিক সভ্যতা বিকাশে দেশের অনেক বনভূমি উজাড় করা হয়েছে। বনভূমি উজাড়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় অংশ নেওয়া বিভিন্ন পশু-পাখি তাদের বাসস্থান হারিয়েছে। ফলে বিলুপ্ত হয়েছে অনেক পশু পাখি। তেমনি এক প্রজাতির বাদুড়ও তাদের বাসস্থান না থাকায় বিলুপ্ত শ্রেনীর অর্ন্তগত হতে চলেছে। হরহামেশা দেখা না পাওয়া বাদুড়ের দেখা মিলেছে সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুরের একটি কবরস্থানের বটগাছে। যা দেখতে প্রতিদিন গ্রামটিতে ভীড় করেছেন দর্শনার্থীরা।

সীমান্তবর্তী মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ঝিটকিপোতা গ্রামে প্রায় ৫০ বছর আগে এ বটগাছটিতে কিছু বাদুড় বসবাস শুরু করে। সেখান থেকে পরের কয়েক বছরে বাদুড়ের সংখ্যা গিয়ে দাড়ায় কয়েক হাজারে। বাদুড়ের সংখ্যাগত কারনে এক সময়ের ঝিটকিপোতা গ্রাম নাম হারিয়ে ‘বাদুড়তলা’ নাম ধারন করেছে। বাদুড়তলা গ্রামের মানুষজনও বিলুপ্ত প্রজাতির বাদুড় শিকার ও উতক্ত না করায় এ বাদুড় যেন স্থায়ী আসন গেড়েছে। দিনে থাকে বাংলাদেশে আর রাতে খাবার খেতে যায় পার্শ্ববর্তী দেশ ভারতের হেলাঞ্চা, বাগদা, চুয়াটিয়া,সাতমাইল গ্রাম গুলোর বাগানে। খাবার খাওয়ার পর ভোর রাতে আবার ফিরে আসে তাদের ঠিকানায়। গাছটিতে থাকা ৮-১০ হাজার বাদুড়ের বসবাস দেখতে প্রতিদিন গ্রামটিতে ভিড় করছেন দর্শনার্থীরা।
প্রকৃতি প্রেমী নাজমূল হোসেন জানান, দীর্ঘদিন ধরে বাদুড় গুলো আমাদের গ্রামের বটগাছে বসবাস করছে। এই বাদুরের নাম অসুসারে বটতলার নাম হয়েছে বাদুড়তল।
গ্রামের মোস্তাক আহম্মেদ জানান, বাদুড়গুলো রাতে খাবারের জন্য ভারতসহ বিভিন্ন স্থানে চলে যায়,আবার খাবার খেয়ে সকালে চলে এসে সারাদিন থাকে বটগাছে। স্থানীয়দের কোন ক্ষতি করে না বাদুড় গুলো।
স্থানীয়রা আরও জানান, বাদুড়গুলো এখানে নির্ভয়ে বসবাস করছে বহুকাল ধরে। বাদুড় নিয়ে কল্পকাহিনি আর কুসংস্কারের যুগও কেটে গেছে। এরা তাদের উপকারই করছে। কীটপতঙ্গ খেয়ে ফসলকে রক্ষা সহ ফুল-ফলের পরাগায়ণ সৃষ্টি করছে। মানবকল্যাণকারী ও পরিবেশবান্ধব এ স্তন্যপায়ী প্রাণীটি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের।
মহেশপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, পশুপাখি পরিবেশ সংরক্ষনে গুরুত্ব পূর্ন ভূমিকা রাখে। ৫০ বছর ধরে বাদুর গুলো বাদুড়তলা বটগাছে বসবাস করছে। যদি কেউ বাদুড় নিধন ও বাদুড়কে ক্ষতি করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page