October 17, 2026, 8:25 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজা যুদ্ধ শুরুর পর চাকরি ছেড়ে গেছে  ৫০০ ইসরাইলি সেনা কর্মকর্তা : ইসরাইলি গণমাধ্যম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গত ১৪ মাসের বর্বর আগ্রাসনের সময় অন্তত পাঁচশ দখলদরা সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছে। এতে ইসরাইলি সামরিক বাহিনী জনবলের সংকটে পড়েছে।

ইসরাইলি গণমাধ্যম হাইয়ুম কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) বলেছে, সামরিক বাহিনী থেকে কর্মকর্তাদের চলে যাওয়ার এই ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালে আরো বেশি সংখ্যক কর্মকর্তা চাকরি ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টে বলা হয়েছে, যদিও মাত্র পাঁচজন লেফটেন্যান্ট কর্নেল নন কম্ব্যাট পজিশন ছেড়ে গেছে তবে এ ঘটনা এই ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৫ সালে সব পর্যায়ে চাকরি ছাড়ার প্রবণতা বাড়বে। খবরে আরো বলা হয়েছে, জুনিয়র অফিসারদের মধ্যেও এই সংকট ছড়িয়ে পড়েছে। যুদ্ধক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছে তাদের মধ্যে ইউনিট কমান্ডাররা পর্যন্ত তাদের চাকরি অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন তুলছে।

যখন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন চলছে তখন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে চাকরি ছাড়ার এসব ঘটনা দখলদার বাহিনীর যুদ্ধ-প্রস্তুতিকে হুমকির মুখে ফেলেছে। এতে ইসরাইলের সামরিক কমান্ড বিস্মিত বলে উল্লেখ করা হয়েছে। সামরিক কমান্ড মনে করছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হলে ইসরাইলি বাহিনী থেকে বহুসংখ্যক কর্মকর্তা ও সাধারণ সেনা চাকরি ছেড়ে চলে যাবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page