October 2, 2026, 3:31 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই শাখার এক কর্মকর্তা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলায় আত্মসমর্পণ করা তিনজন— লিয়ন মোল্লা ওরফে নিরব (২২) ও অপর দুজন কিশোরকে (১৬) গ্রেপ্তার দেখানো হয়েছে। লিয়ন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা কবির মোল্লার ছেলে। দুই কিশোরের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী খালপাড় এলাকায়। লিয়ন পেশায় গাড়িচালক। বাকি দুজনের একজন একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী, আরেকজন মাদ্রাসার শিক্ষার্থী।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আত্মসমর্পণ করা তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আজ দুপুরে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য লিয়ন মোল্লাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

গতকাল বেলা ২টার দিকে চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ওই তিনজন হানা দেন। একপর্যায়ে তাঁরা ব্যাংকে কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা ও ৬ গ্রাহককে খেলনা অস্ত্রের মুখে জিম্মি করেন। তাঁরা ব্যাংকের কাউন্টার থেকে ১৮ লাখ টাকা লুট করেন। খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলেন স্থানীয় মানুষ ও যৌথ বাহিনী। সাড়ে তিন ঘণ্টা পর তিনটি অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য হন ওই তিনজন। পরে তাঁদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়ে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানিয়েছে, ডাকাতদের হাতে থাকা অস্ত্রগুলো ছিল ‘খেলনা পিস্তল’। তাঁদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল, দুটি চাকু, একটি লোহার পাইপ, একটি স্কুলব্যাগ, তিনটি মাস্ক, তিন জোড়া গ্লাভস ও তিনটি কালো চশমা উদ্ধার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page