March 10, 2026, 12:05 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সেন্ট ভিনসেন্টের কিংসটাউন আর্নোস ভ্যালে গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে রোভম্যান পাওয়েলের দলকে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হোয়াইটওয়াশ করল লিটন-মেহেদী-মিরাজরা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী।

উইন্ডিজকে হোয়াইটওয়াশের মিশনে কিংসটাউনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। জাকের আলীর অপরাজিত ৭২ রানের সুবাদে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে টিম টাইগার্স। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে ১০৯ রান গুটিয়ে যায় স্বাগতিকরা।

রোমারিও শেফার্ডের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। রিশাদ হোসেন তিনটি, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন।

জাকের আলী ক্যারিয়ার সেরা ৭২ রানের ইনিংসে বল খেলেছেন ৪১টি, চার মেরেছেন ৩টি, ছক্কা হাঁকিয়েছেন তার দ্বিগুণ ছয়টি। এছাড়া সৌম্য সরকারের পরিবর্তে ওপেন করতে নামা পারভেজ হোসেন ইমন করেন ২১ বলে ৩৯ রান। ২৩ বলে ২৯ রানের আরেকটি ঝড়ো ইনিংস আসে মেহেদী হাসান মিরাজরা।

বাংলাদেশের পড়া ৭ উইকেটের ২টি নিয়েছেন ডানহাতি পেসার রোমারিও শেফার্ড। একটি করে উইকেট নিয়েছেন আলঝারি জোসেফ, রস্টন চেজ ও গুডাকেশ মোতি। বাকি দুই ব্যাটার রানআউট হয়েছেন।

সিরিজের শেষ ম্যাচে হওয়া সর্বোচ্চ রান তাড়ায় ব্যাটে নেমেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় পঞ্চাশের আগেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। প্রথম ওভারে তাসকিন আহমেদ ব্রান্ডন কিংকে ফেরানোর পর দ্বিতীয় ওভারে জাস্টিন গ্রিভসকে সাজঘরের পথ দেখান শেখ মেহেদী।

এরপর নিকোলাস পুরানকে বোল্ড করেন মেহেদী এবং রস্টন চেজকে শুণ্য রানে ফেরান হাসান মাহমুদ। রান আউটে কাটা পড়েন জনসন চার্লস। ৬০ রানে রোভম্যান পাওয়েলকে হারিয়ে খাদের কিনারায় পড়ে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন রোমারিও শেফার্ড, ২৩ বলে ৩৩ রান করেন। চার্লসের থেকে আসে ২৩ রান। ২১ রানে ৩ উইকেট নেন রিশাদ হোসেন, ১৩ রানে ২ উইকেট নেন শেখ মেহেদী। একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page