May 27, 2026, 12:07 pm
শিরোনামঃ
প্রথম ১০০ দিনেই ২০০ উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি সরকার ঈদযাত্রায় মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরতে পারছে : সড়কমন্ত্রী  প্যারিসের উদ্দেশে ‎ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস কোরবানির পশুর হাটে ঈদের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত পাবনার রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তের হামলায় যুবক নিহত মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না সৌদি আরব ও পাকিস্তান বাংলাদেশিদের আর জামাই আদর করা হবে না : শুভেন্দু অধিকারী সনাতন ধর্মকে নোংরা বলার অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের পটিয়ায় পিকনিক বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত

বশির আলমামুন চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি পিকনিক বাসের ধাক্কায় অন্য একটি মিনিবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসার টেক হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো আবদুল করিম ভোলা (৫০) ও হামিদ সাবু (৬০)। দুজনই পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় আরো কয়েকজন কমবেশি আহত হয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম উদ্দিন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি পিকনিক বাস পেছন থেকে ধাক্কা দিলে মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সড়কের পাশে খাদে পড় যায়। ঘটনাস্থলেই মিনিবাসের দুই যাত্রী নিহত হন। বেশ কয়েকজন আহত হন।

নিহতদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় পিকনিক বাসটির চালককে আটক করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page