October 2, 2026, 8:29 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে চা শ্রমিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তে গোপাল ভাগতি (৩৫) নামে এক চা শ্রমিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজারের বড়লেখার সমনবাগ চা বাগানের ভারতীয় সীমান্তের জিরো লাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  সমনবাগ পাহাড় থেকে বাঁশ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিহত গোপাল বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল ভাগতির ছেলে।

স্বজনদের অভিযোগ, সীমান্তের জিরো লাইনে বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে। তার সঙ্গে থাকা আরও কয়েকজন শ্রমিক পালিয়ে আসায় প্রাণে রক্ষা পান।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, চা শ্রমিক গোপাল ভাগতি শনিবার সকালে আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ে যান। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। রোববার ভোরের দিকে খবর আসে বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর মধ্যবর্তী স্থানে একটি মরদেহ পড়ে আছে। বিজিবি ও থানা পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থল থেকে নিহত গোপালের মরদেহ উদ্ধার করে। স্বজনদের অভিযোগ, বিএসএফ গুলি করে হত্যা করে সীমান্তের ওপারে মরদেহ ফেলে গেছে।

স্থানীয় বেলাল মিশুরি জানান, বাঁশ আনতে পাহাড়ে গিয়েছিলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। রোববার স্থানীয়রা ওই স্থানে তার মরদেহ পায়। মরদেহে গুলির চিহ্ন আছে। পুলিশ-বিজিবি এসে মরদেহ নিয়ে গেছে।

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ জানান, গোপালসহ আরও কয়েকজন দিনমজুর পাহাড়ে বাঁশ কাটতে যান। এসময় বিএসএফ গুলি করলে গোপাল নিহত হন। ভয়ে তার সঙ্গে থাকা বাকি কয়েকজন সেখান থেকে পালিয়ে এসেছেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, রোববার সকালের দিকে কিছু চা বাগান শ্রমিক বিজিবির বিওপির টহল দলকে জানায় সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর নিকটবর্তী এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেছে তারা। সংবাদের ভিত্তিতে বিওসিটিলা বিওপির টহল দল তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৯১/২-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য থানায় সোপর্দ করে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page