October 2, 2026, 12:49 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ঢাকার কেরানীগরঞ্জ ব্যাংক ডাকাতির চেষ্টা ; মূলহোতা লিয়নের দায় স্বীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ায় রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনার মূলহোতা লিয়ন মোল্লা ওরফে নিরব (২১) দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ মঙ্গলবার তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় লিয়ন সেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) লিয়নের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ। মামলার অপর দুই আসামি আরাফাত (১৬) ও  সিফাতের (১৬) স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন একই আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘেরাও করেন। এরপর পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব এসে উপস্থিত হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যৌথ বাহিনীর ডাকে সাড়া দিয়ে লিয়ন, সিফাত ও আরাফাত আত্মসমর্পণ করেন।

এ ঘটনায় ওই ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।মামলার পর তাদের তিন জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page