November 27, 2026, 4:17 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফুড ডেলিভারির পর বখশিশ কম দেয়ায় গ্রাহককে ছুরিকাঘাত

ফুড ডেলিভারিকর্মী ব্রায়ানা আলভেলো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি পিৎজা ডেলিভারি কর্মীকে গ্রাহক মাত্র ২ ডলার টিপস দিলে ক্ষুব্ধ হয়ে এক বন্ধুকে সঙ্গে নিয়ে গর্ভবতী ওই গ্রাহকে একাধিকবার ছুরিকাঘাত করেন ২২ বছর বয়সী ব্রায়ানা আলভেলো নামের একজন নারী ফুড ডেলিভারিকর্মী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানায়, স্থানীয় সময় ২২ ডিসেম্বর রোববার রাতে ওই এলাকার রিভেরা মোটেলে ৩৩ ডলারের একটি পিৎজা ডেলিভারির পর এই ঘটনা ঘটে।

গ্রাহক ৫০ ডলার বিল দেওয়ার পর ২ ডলার টিপস দেন। এর পরই ক্ষিপ্ত হয়ে আলভেলো তার বন্ধুকে সঙ্গে নিয়ে ৯০ মিনিট পর ওই গ্রাহকের রুমে ফিরে আসেন। রাত ১০টার দিকে আলভেলোর লাল টয়োটা গাড়ি পার্কিং লটে দেখা যায়। পরে তিনি ও তার মুখোশধারী সহযোগী অস্ত্র নিয়ে ফিরে এসে হামলা চালায়।

ভুক্তভোগী তার ৫ বছরের মেয়েকে রক্ষা করার চেষ্টা করলে তাকেও একাধিকবার ছুরিকাঘাত করা হয়। আক্রমণের সময় তার মেয়ে বিছানায় পড়ে যায় এবং তার ফোন ভেঙে ফেলা হয়। ভুক্তভোগী গর্ভবতী ছিলেন। হামলার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।

এই ঘটনার পর পিৎজা কোম্পানি মার্কো’স পিজ্জা ঘটনার জন্য ক্ষমা চেয়ে এক বিবৃতিতে জানায়, আমরা এই মর্মান্তিক ঘটনার জন্য গভীরভাবে দুঃখিত। আমরা স্থানীয় কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছি। এই মুহূর্তে আমরা আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

পরদিন স্থানীয় পুলিশ আলভেলোকে গ্রেপ্তার করে। তবে তার সহযোগী এখনও পলাতক। আলভেলোর বিরুদ্ধে খুনের চেষ্টা, অস্ত্র নিয়ে হামলা এবং অপহরণের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাটি বিচ্ছিন্ন এবং তদন্ত চলছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page