October 1, 2026, 10:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

‘সচিবালয়ে নথিপত্র গায়েব হচ্ছে’ সন্দেহে বরিশালের জনতা আটকে দিলো দুই ট্রাক পুরাতন নথিপত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর সচিবালয়ে নথিপত্র পুড়িয়ে ফেলার গুঞ্জনের মধ্যেই বরিশালে দুই ট্রাকভর্তি পুরাতন নথিপত্র আটকে দিয়েছে স্থানীয় জনতা। পুরোনো ফাইল গায়েব হচ্ছে সন্দেহে তারা ট্রাক দুটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে বরিশাল নগরীর পাশে সদর উপজেলার চরবারিয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে ওই ট্রাক দুটি আটক করে জনতা।

পরে ট্রাক দুটি শিক্ষা প্রকৌশল অধিদফতরের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম।

ট্রাক আটক করার পর গাড়িচালক এগুলো সরকারি নথি এবং পোড়ানো হবে জানালে স্থানীয় জনতার সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, দু’দিন আগে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। শুক্রবার যখন দুই ট্রাকবোঝাই পুরাতন নথি এই এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সবার মনে সন্দেহ জাগে। বাজারের মধ্য দিয়ে এত কাগজ এর আগে কখনো নদীর ধারে নিতে দেখেনি কেউ। ট্রাক আটক করার পর গাড়ির চালক এগুলো সরকারি নথি এবং পোড়ানো হবে একথায় তাদের সন্দেহ হয়।

ট্রাকচালক জানান, তারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এসব নথি নিয়ে এসেছেন। ওই দপ্তরের লোকজনই তাদের ট্রাকে মালামাল উঠিয়ে দিয়েছে।

রে নথিপত্র বহনকারী দুটি ট্রাক আটকে পুলিশে খবর দেয় জনতা। পুলিশ এসে সংশ্লিষ্ট দফতর প্রধানকে বিষয়টি জানায়। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী প্রকৌশলী সবাইকে জানান, এগুলো বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদফতরের পুরোনো কাগজ এবং আসবাবপত্র। পুড়িয়ে ফেলার জন্য পাঠানো হয়েছে। বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়ার পর ট্রাক দুটি ছেড়ে দেন স্থানীয় জনতা।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, ১৯৯২ সালের পর থেকে জমা হওয়া বিভিন্ন শিডিউলের ফটোকপি অফিসে জমা হয়েছিল। রুম খালি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে নথিগুলো পুড়িয়ে ফেলার জন্য ময়লার ভাগাড়ে পাঠানো হয়েছিল। কিন্তু সেগুলো ভাগাড়ে না নিয়ে ভাড়াটে শ্রমিকরা বিক্রির উদ্দেশ্যে অন্য কোথাও নিয়ে যায়। পরে জনতা আটক করলে পুলিশের সহায়তায় আবার ফিরিয়ে আনা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পুরাতন মালামাল নিলামে বিক্রির নিয়ম থাকলেও নথি নিলামে বিক্রির নিয়ম নেই। এগুলো পুড়িয়ে ফেলতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, সদর উপজেলার কাগাশুরা গ্রামে দুটি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
পরে সবার উপস্থিতিতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা লিখিত দিয়ে তাদের কাগজপত্র বুঝে নিয়ে যায় বলেও জানান ওসি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page