October 1, 2026, 9:41 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শেরপুরে যাত্রীবাহীবাস ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় আহত একজনকে স্থানীয় জিনোম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ রোববার দুপুর বারোটায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের শেরপুর-ময়মনসিংহ সড়কের জোড়া পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন: নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের কিংকরপুর মুন্সিবাজার এলাকার শাহজাহান আলীর মেয়ে অনার্সের ছাত্রী মাইসা তাসনিম মিম, তার ভাই অনার্স পাস কামরুজ্জামান, যাত্রী সদরের আলিনাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৭৫) ও তার স্ত্রী এবং সিএনজি অটোরিকশা চালক লোকমান হোসেন (৩৫) নিহত অন্য এক জানের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রৌমারি হতে ছেড়ে আসা রিফাত পরিবহনের বাসটি সদর উপজেলার ভাতশালা জোড়াপাম্প এলাকায় ময়মনসিংহ হতে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরে আশংকাজনক আরও একজন স্থানীয় জিনোম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে, যান চলাচলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা কাজ করছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page