April 22, 2026, 8:02 am
শিরোনামঃ
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে : অর্থমন্ত্রী খাদ্যমূল্যের ওপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ নারায়ণগ‌ঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষে ৫ জন আহত কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষায় গত বছরের প্রশ্ন ; কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ইসরায়েলি সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ও নীতিহীন বাহিনী : জাতিসংঘের বিশেষ দূত ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে : আইন উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মামলা বাণিজ্য শুরু হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব। অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৩০ ডিসেম্বর) জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগে শতাধিক শহিদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সঠিকভাবে মামলার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বলেন, অবশ্যই আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। শহিদ পরিবারের মামলাগুলোতে আইনি সহযোগিতার জন্য আলাদা সেল গঠন করবে আইন মন্ত্রণালয়। কথা দিচ্ছি আগামী ৭ দিনের মধ্যে করে দেব। এছাড়া আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সেটা করে দেব।

পুলিশ কেন কাজ করছে না তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, গত আমলে বলে কয়ে বলতো গোপালগঞ্জের ছেলেদের রিক্রুট করা হবে। ছাত্রলীগের ছেলেকে রিক্রুট করা হবে। এখন পুলিশ বাহিনীর দশজনের মধ্যে যদি আটজনের হৃদয়ে বাকশাল থাকে এবং তারা যদি আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের হয় সেই পুলিশ নিয়ে কি কাজ করা সোজা ব্যাপার?

যেই পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল, তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে, প্রশ্ন রাখেন আইন উপদেষ্টা।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page