May 18, 2026, 9:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহে ভূমি সেবা মেলা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রেস কনফারেন্স  ঝিনাইদহে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু  স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্বাবধায়ক সরকারের প্রধান করার কোনো প্রয়োজন নেই : আইনমন্ত্রী সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি : প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা খুলনায় ঘরে সিধ কেটে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিলো পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাফিরুল ইসলাম, ঝিনাইদ প্রতিনিধি : ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটির জেলা শাখার আয়োজনে বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মেজর (অব:) মোঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন লাভলু দপ্তর সম্পাদক অরবিন্দ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কবির উদ্দিন, জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ সোহাগ, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আক্তারুজ্জামান ও সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান অটোসহ হরিণাকুন্ডু, মহেশপুর, কোটচাদপুর, কালীগঞ্জ ও শৈলকুপা উপজেলার জাতীয় পাটির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা, গণতন্ত্রের চর্চা ও সুষ্ঠু ধারার রাজনীতি করতে সকলকে জাতীয় পাটির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা ও বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরের সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page