August 3, 2026, 8:51 am
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ; আহত ১২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, জীবন (২৪) রায়হান (৩৬), রাকিব ( ২৫) এবং সবুজ ( ৩৫)।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় মাওয়াগামী একটি কাভার্ডভ্যানকে আব্দুল্লাহ পরিবহনের একটি মিনিবাস ধাক্কা দিলে যাত্রীবাহী মিনিবাসটি ধুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. জীবন (২৪) এবং বাসযাত্রী সিরাজদিখন উপজেলার মারখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের মহিউদ্দিন আহম্মেদের পুত্র মো. রায়হান (৩৬ )।

এ সময় ৯ জন আহত হয়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এদিকে আজ ভোর ৫টায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী বাস পুর্বাসা পরিবহনকে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুই বাসযাত্রী নিহত হন।

নিহতরা হলেন, ঝিনাইদহের হালিদানিয়াপাড়ার কাশেমের পুত্র রাকিব ( ২৫) এবং চুয়াডাঙ্গার সিএন্ডবি পাড়ার আবুল হোসেনের পুত্র সবুজ (৩৫)।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ক্যামলিয়া সরকার জানান, আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page