April 10, 2026, 1:41 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

টাঙ্গাইলে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন স্বামী-স্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলার ধলাটেঙ্গর ৫নম্বর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার নিলু মন্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মন্ডল।

নিহতের স্বজনরা জানান, সকালে উপজেলার রৌহা গ্রামে স্বামী-স্ত্রী তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় রেললাইন পার হচ্ছিলেন। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page