April 9, 2026, 10:49 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করলো বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ। এ সময় বিজিবির ৫৯ ব্যাটেলিয়ান বাধা প্রদান করে। এ নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এবং রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে গিয়ে পতাকা বৈঠক করেন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, গত ৬ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় চৌকা সীমান্ত ফাঁড়ির ১৭৭/২-এস পিলার থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্প মাটি খননের কাজ শুরু করে। এ অবস্থায় চৌকা বিওপির টহল দল কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা প্রদান করে।

বাধা উপেক্ষা করে পরের দিন অর্থাৎ ৭ জানুয়ারি সকাল ১১টায় বিএসএফ তারকাঁটার বেড়া দেওয়ার জন্য আবারও মাটি খননের কাজ শুরু করে। তখন বিজিবি তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে।

পরবর্তীতে বিকালে ৫৯ বিজিবির অধিনায়ক এবং রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিএসএফের স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক করেন তারা।

বৈঠকের বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে।

আজ বুধবার (৮ জানুয়ারি) এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page