April 9, 2026, 10:41 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নড়াইলে হত্যা মামলায় বাবুল বালা (৪৯) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ  দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন।

সাজাপ্রাপ্ত হলো, বাবুল বালা সদর থানার খলিশাখালী এলাকার রবিন বালার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারী সদর থানার খলিশাখালী এলাকার বাবুল বালা তার প্রতিবেশি সুজয় পাঠকের মেয়ে উন্নতি পাঠক (১৮)কে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে। পরে সে মৃতদেহ গুম করতে নদীতে ফেলে দেয়।

এ ঘটনায় নিহতের দাদা কালিপদ পাঠক সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমানিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page