October 1, 2026, 12:49 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরার বেরইল-পলিতায় হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি :  মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের যুবদল নেতা শরিফুল ইসলাম হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে গত মঙ্গলবার ৭ জানুয়ারি বিকাল ৪ টার সময় বেরইল বাজারে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা অতি দ্রুতই হত্যার মাস্টারমাইন্ড সদ্য বিএনপি থেকে বহিস্কৃত ইউপি সদস্য মামলার অন্যতম আসামী রাজা গাজী, চেয়ারম্যান এনামুল হক রাজা, তাজেনুর রহমান সহ আসামিদের গ্রেফতারের জোর দাবি জানান। বেরইল পলিতা বাজারে ইউনিয়ন যুবদল নেতা শেখ শরিফুল ইসলাম প্রকাশ্য দিবালকে খুন নিন্মের সকল খুনি কে আওয়ামী সন্ত্রাসীদের ফাঁসি চাই, এই শ্লোগান নিয়ে এলাকাবাসীর মানববন্ধন।

আসামীরা হলো রাজা গাজী, রাজা মোল্লা, তাজেনুর রহমান, সাগর গাজী, ডাকাত মনির, মুস্তাক গাজী, মিরাজ, মিল্টন, রিপন, আসলাম, তুফান, মাজহারুল, নাসির গাজী, বাদশা গাজী, শাহিন গাজী, রসুল গাজী, ইয়াছিন গাজী, নাজমুল শিকদার, ঈশান মোল্লা, বাবলু মোল্লা, মুজিবর মোল্লা সহ আরো অনেকের ফাঁসি চেয়ে মানববন্ধন করা হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের পিতা বিএনপি নেতা সাবেক মেম্বার আকবার মোল্লা, দক্ষিণ মাগুরার সাবেক বিএনপির সভাপতি শেখ শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির আহবায়ক মির্জা আবজাল হোসেন, বিএনপি নেতা হাবিবুল ইসলাম বাহার, সদস্য সচিব বেরইল-পলিতা  ইউনিয়ন বিএনপি মোঃ সিরাজুল ইসলাম, দক্ষিণ মাগুরার যুবদলের আহবায়ক ইমরুল মুন্সী, স্বেচ্ছাসেবক দলের রুবেল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম, কৃষক দলের সভাপতি মোঃ শিহাদ হোসেন, বিএনপি নেতা বাউল শিল্পী গোলাম মোওলা, বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন, ইউপি সদস্য বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা বুলবুল সহ ইউনিয়নের শত শত বিএনপি সহ স্থানীয় জনগণ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page