August 20, 2026, 9:23 pm
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে শিক্ষককে মারধর করায় ছাত্রদল নেতাকে গ্রেপ্তাদের দাবিতে সড়ক অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নরসিংদীতে ভাটপাড়া এনসি গুপ্ত হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেনকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রোববার (১২ জানুয়ারি) বেলা এগারোটার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় পাঁচদোনা—টঙ্গী আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় স্কুলের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সাবেক শিক্ষার্থীরাও অংশ নেয়।

শিক্ষার্থীরা জানায়, ভাটপাড়া এনসি গুপ্ত হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক ময়নাল হোসেন বাড়ি নির্মাণ করছেন। এই বাড়ি নির্মাণ কাজে পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী জুয়েল ঘোষ চাঁদা দাবি করছিলেন। তারা বাড়ি নির্মাণ কাজের সামগ্রী সরবরাহ করতে চাচ্ছিল কিন্তু ময়নাল হোসেন তাতে রাজি হয়নি।

বৃহস্পতিবার সকালে ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে জুয়েলের নেতৃত্বে সোহাগ, ফরিদ মিয়া, রিপনসহ অজ্ঞাতনামারা শিক্ষক ময়নাল হোসেনের উপর হামলা করে। এ সময় শিক্ষককে ও তার ছেলেকে মারধর করে। পরে বিষয়টি বিদ্যালয়ে জানালে শিক্ষকরা স্থানীয় ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ময়নাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে মাধবদী থানার লিখিত অভিযোগ দায়ের করেন।

এরই অংশ হিসেবে, রোববার সকালে শিক্ষার্থীরা অভিযুক্ত ছাত্রদলের সাবেক যুগ্ম—সাধারণ সম্পাদক জুয়েল ঘোষকে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবিতে সড়কে নামে। এ সময় শিক্ষার্থীরা গাছের খণ্ড, টায়ার জ্বালিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের উভয় পাশে প্রায় দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে দুপুর দেড়টায় ঘটনাস্থলে এসে সেনাবাহিনী অভিযুক্তকে গ্রেপ্তার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page