October 17, 2026, 8:04 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলায় ২৮ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৮ জন নিহত এবং ৮৯ জন আহত হয়েছে। এনিয়ে গাজায় ইসরাইলি হামলায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫শ’৫০ জনে।

তুরস্কের বার্তা সংস্থা ‘আনাদোলু’ রোববার এ খবর জানিয়েছে।

এদিকে অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ইসরাইলের অব্যাহত হামলায় আরো ২৮ জন নিহত হয়েছে। এরফলে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৫শ’ ৫০ জনে দাঁড়িয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৮৯ জন আহত হয়েছে। তবে অনেকে এখনো ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে। কারণ, উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার ধ্বংসস্তুপের নীচে এখনো ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছে। গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্বেও ইসরাইল তাদের প্রাণঘাতি হামলা অব্যাহত রেখেছে।

২০২৩সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলা গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে ২০ লাখের ও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের হিসেব মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া খাদ্য, বিশুদ্ধ পানি এবং জরুরি জীবন রক্ষাকারি ওষুধের মারাত্মক সঙ্কটের কারণে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তাছাড়া, অবরুদ্ধ গাজার ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page