October 1, 2026, 6:04 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হালনাগাদ শেষ হলো ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভূমি সেবা কার্যক্রম শতভাগ জনবান্ধব করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

এতে বলা হয়, জনগণকে উন্নত ও সমন্বিত ভূমিসেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি  খতিয়ান ও ম্যাপ সিস্টেমের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ চালু করার জন্য গত ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনলাইন সেবা প্রদান বন্ধ রাখা হয়। ১ ডিসেম্বর ২০২৪ সকাল ৯টা ৩০ থেকে ভূমিসেবা সমন্বিতভাবে (land.gov.bd) পুনরায় চালু করা হয়।

এতে বলা হয়, সফটওয়্যারের প্রথম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে।  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত ও বরাদ্দকৃত নতুন স্থানে সমন্বিতভাবে (integrated) স্থানান্তর করেছে।

সফটওয়্যার হালনাগাদ করার মাধ্যমে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে নাগরিকগণ মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা, খতিয়ান ও ম্যাপ উত্তোলনের মত ভূমিসেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (তথ্য ও গণসংযোগ) মোহাম্মাদ গিয়াস উদ্দিন বাসস’কে বলেন, জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করার লক্ষ্যে সফটওয়্যার হালনাগাদ করা হয়েছে। একই সাথে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে। এতে জনগণের ভোগান্তি কমবে।

তিনি বলেন, শুরুতে নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা ছিলো। ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা গ্রহণের সমস্যার সম্মুখীন হয়েছেন।  এজন্য ভূমি সেবা গ্রহণে সেবা গ্রহীতাদের সাময়িক  অসুবিধার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

তিনি জানান, ভূমি মন্ত্রণালয় ভূমিসেবা কার্যক্রম মনিটরিং জোরদার করেছে। সমন্বিত ব্যবস্থা   গ্রহণের ফলে ভূমি সেবা সিস্টেমসমূহ এখন অপেক্ষাকৃত ভালোভাবে কাজ করছে এবং জনগণ ভূমিসেবা  নিতে পারছেন।

নিরবচ্ছিন্ন ভূমি সেবা নিশ্চিত করতে উদ্ভূত সমস্যা সমাধানে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও  জনগণ যাতে দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারাদেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস এবং ইউনিয়ন,পৌর ও ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের  নতুন চালকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page