November 21, 2026, 5:32 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

সাভারের জাহিদ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় ১২ বছর আগে ঢাকার জেলার সাভার এলাকায় পূর্ব শত্রুতার জেরে জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নির আদালত আজ এ রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার সারেংকাঠির মৃত মোশারফ কাজীর ছেলে কাজী আহসান তাকবীর, রংপুরের কোতয়ালী থানার আলমনগর খামারের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে মো. কাজল ও সাভারের বন পুকুর এলাকার মৃত আরব উল্লাহ ছেলে লাল চাঁন।

আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর দুই আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামিদের সাথে জাহিদ হোসেনের পূর্ব থেকে শত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই দুুপুর আড়াইটার দিকে লাল চাঁন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানাধীন আড়াপাড়ার হিজলাপাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরা জাহিদ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে।

এরপর লোকজন উদ্ধার করে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হোসেন।

এ ঘটনায় তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ঢাকা জেলার গোয়েন্দা শাখা উত্তরের সাব-ইন্সপেক্টর জাহিদুল ইসলাম ২০১৫ সালের ৩০ আগস্ট তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১৬ সালের ২ মার্চ আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জন আদালতে সাক্ষ্য দেন।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page