October 1, 2026, 9:55 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আজ শনিবার দুপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী।

নিহতরা হলেন- আলীকদম উপজেলার চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. বেলাল (৩০), বাজারপাড়ার বাসিন্দা মিনহাজ (১৮) ও নাছির চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মো. সৈয়দ আমিন (৪৫)।

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলার আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিকে থেকে বেপরোয়া গতিতে আসা পিকআপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ৩ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি (কক্সবাজার-ল-১১-২৩৮৮)  আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page