July 24, 2026, 9:05 pm
শিরোনামঃ
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরের শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আটক ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র
এইমাত্রপাওয়াঃ

 ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর  সেপটি ট্যাংকে মিললো রুবেলের লাশ

এম কবীর, ঝিনাইদহ : নিখোঁজের ৭ দিন পর ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের একটি সেফটি ট্যাংকি থেকে রুবেল হোসেন (৩৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত রুবেল বাদপুকুরিয়া গ্রামের নুরুজ্জামান ওরফে (পিন্টু) মিয়ার ছেলে। এ ঘটনায় সাগর নামে এক ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।

স্থানীয় সাগান্না ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আম্বিয়া খাতুন লাকী বলেন, গত ১১ জানুয়ারি রাতে বাড়ি থেকে পাশের চায়ের দোকানে চা খেতে যায় রুবেল। তার পর থেকে সে  নিখোঁজ ছিল।  পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখুজির পরও তার কোন খোঁজ মেলেনি। ১২ জানুয়ারি  তার পরিবার ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ জিডি করেন। আর শনিবার বিকালে বাদপুকুরিয়া গ্রামের  দুলালের বাড়ির সেপটি ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হলে গ্রামবাসি পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌছে লাশটি উদ্ধার করে।

নিহত রুবেলের পিতা নুরুজ্জামান ওরফে (পিন্টু) বলেন, হারানো ছেলেকে পেয়েছি মৃত অবস্থায়। শনিবার (১১ জানুয়ারি) বাড়ির সামনে ফারুক হোসেনের চায়ের দোকান থেকে রুবলে নিখোঁজ হয়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। শনিবার (১৮ জানুয়ারি) তার লাশ একটি সেফটি ট্যাংকির মধ্যে পাওয়া যায় । তিনি আরও বলেন-মৃত মন্টু মিয়ার ছেলে সাগর নামের এক ছেলেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রুবেল নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাগর নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত ছাড়া হত্যার মোটিভ ও ক্লু বলা যাচ্ছে না বলে ওসি জানান।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page