July 24, 2026, 7:59 pm
শিরোনামঃ
যশোরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরের শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযুক্ত আটক ঝিনাইদহের মহেশপুরে ৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোঃ সাহাবুদ্দিন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন শুল্ক তালিকায় বাংলাদেশ নড়াইলে হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় বাঁশের মাচার ওপর থেকে চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে : নিউইয়র্কের মেয়র
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ২০২৯-২০৩১ মেয়াদের বার্ষিক সাধারণ সভা গতকাল সকাল ১১টায় ডায়াবেটিক সমিতির মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী সভাপতি মীর নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমীর আবু বকর মোঃ আলী আজম। মূল বক্তব্য রাখেন তিন বছর মেয়াদী নব নির্বাচিত কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন, নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এ্যাড.কামাল আজাদ পান্নু,সহসভাপতি জাহিদুজ্জামান মনা এবং আক্তারুজ্জামান। সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখের ইসলাম উদ্দীন, আনিছুর রহমান খোকা, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং আসিফ ইকবাল মাখন প্রমূখ।
সভায় নব নির্বাচিত কমিটি সভাপতি বলেন, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই অবহেলিত এখানে সাধরণ ডায়াবেটিক রোগীরা বঞ্চিত,অবহেলিত। এই সমিতিতে কোন নির্বাচন ছাড়াই সভাপতি,সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি বলেন আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন করে এই সমিতির দায়িত্ব নিয়েছি। আমরা এখানকার সকল অনিয়ম দূর করে একটি রোগী বান্ধব হাসপাতাল গড়ে তুলতে চাই। আমরা সেবার জন্যই এখানে এসেছি। এখানে যা যা প্রয়োজন আমরা তার সবটুকু দেয়ার চেষ্টা করবো। সাধারণ সম্পাদক এ্যাড.কামাল আজাদ পান্নু বলেন, আমরা নির্বাচনের সময় একটি ইশতেহার ঘোষণা করেছিলাম,আমাদেরকে যারা নির্বাচিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের নির্বাচনী ইশতেহার পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করে যাবো। অনুষ্ঠান সঞ্চালনা করেন কামারুজ্জামান কামাল এবং প্রস্তাবিত বাজেট ও অডিট রিপোর্ট রিপোর্ট উপস্থাপন করেন হাফিজুর রহমান।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page