October 1, 2026, 2:33 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষ হাতে প্রবাসী যুবকের অনশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে বিষ হাতে অনশনে মরিশাস প্রবাসী এক তরুণ। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি শুক্রবার (১৭ জানুয়ারি) বরিশালের আগৈলঝাড়ায় বড় বাশাইল গ্রামে ঘটে। যদিও দীর্ঘ আট ঘন্টা অনশনের পরে স্থানীয় ইউপি মেম্বারসহ দুই পরিবারের সম্মতিক্রমে ছেলেকে জোর করে বাড়ি পাঠানো হয়।

জানা গেছে, মরিশাস প্রবাসী শিশির ঢালী দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে সম্প্রতি দেশে আসেন। পরে একই উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের পলাশ বালার মেয়ে তন্নী বালা পাখির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সুবাদে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ও পড়াশুনার খরচসহ সবধরনের সহযোগিতা করতেন ওই প্রবাসী তরুণ।

সম্প্রতি মরিশাস প্রবাসী শিশির ঢালীর সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তন্নী বালা। এ ঘটনায় বিষ হাতে নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশনে বসেন ওই প্রবাসী তরুণ।

প্রবাসী তরুণের সাথে বিয়ে দেওয়ার দাবি জানান তার বড় ভাই।

তবে মরিশাস প্রবাসী তরুণের সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করেন তন্নী বালা। প্রেমিকের সাথে বিয়ে দিলে আত্মহত্যার হুমকি দেন এই তরুণী।

এভাবে বিবাহ কখনও মেনে নিবো না বলে জানান প্রেমিকার মা ও বাবা।

স্থানীয়রা জানান, আশ্চর্যের বিষয় বিয়ের দাবিতে মেয়ের বাড়িতে উঠেছে ছেলে। তাদেরকে বিয়ে দেওয়ার কথা জানান তারা।

দীর্ঘ ৮ ঘণ্টা অনশনের পরে দুই পরিবার ও স্থানীয়দের মাধ্যমে প্রেমিক প্রবাসী ছেলেকে তার পরিবারের হতে বুঝিয়ে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page