October 1, 2026, 9:01 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের চালকসহ দুইজন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের অরক্ষিত হাসনাবাদ রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো: জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার কলিম উদ্দিনের ছেলে মন্নাফ মিয়া (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, একজন যাত্রীসহ ব্যাটারিচালিত একটি ইজিবাইক হাসনাবাদ অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিলে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটিকে। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক বাচ্চু মিয়া ও যাত্রী মন্নাফ মিয়া নিহত হন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও পরিচয় শনাক্ত করে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page