October 1, 2026, 8:01 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে গভীর রাতে চুরি করতে ঢুকে নারীকে হাত-পা- মুখ বেঁধে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে হাত-পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে ডাকাত দল। এসময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাংচুর ও মালামাল লুটে নেয় তারা।

সোমবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ওই নারী তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন। সকাল আটটার দিকে তার দেবর শাহআলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেন।

এসময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি ডাকাতি নাকি দুর্ধষ চুরি সেটি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page