August 2, 2026, 10:23 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে ট্র্যাফিক পুলিশ অফিসে অগ্নিকাণ্ডে নথি পুড়ে ছাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত জেলা ট্র্যাফিক পুলিশ অফিসে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অফিসের সম্পূর্ণ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতের শহরের পুরাতন কোর্ট এলাকার ট্র্যাফিক অফিসে আগুন লাগার বিষয়টি প্রথম দেখতে পান স্থানীয় লোকজন। তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। এ সময় অফিসের ভেতরে ঘুমিয়ে থাকা চারজন ট্র্যাফিক পুলিশ সদস্য ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই তারা অফিস থেকে দৌড়ে বের হতে সক্ষম হন, তাই কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আজ  ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এর মধ্যেই অফিসের সমস্ত নথি, আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে প্রথমেই আমাদের তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে তখন করিমগঞ্জ থেকে আরও দু’টি ইউনিট আনা হয়। আমাদের পাঁচটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের জন্য একটি দল কাজ করছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করতেও সময় লাগবে।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page