August 2, 2026, 10:25 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে ভুয়া ভেবে আসল পুলিশ সদস্যকে পিটিয়ে থানায় পাঠালো জনগণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভুয়া ভেবে পুলিশের এক কনস্টেবলকে পিটিয়ে থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসায়ে সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত কনস্টেবল ইমরান হোসেন (কনস্টেবল নম্বর ১১৮৪) জেলার রূপগঞ্জ থানায় কর্মরত আছেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই ও মাদক ব্যবসার সহযোগিতার অভিযোগ তুলেছেন স্থানীয় জনতা।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে মারুয়াদী এলাকায় স্থানীয় অপরাধীদের সঙ্গে মিশে ইমরান বিভিন্ন অপকর্ম করে আসছিল। তিনি পুলিশের পোশাক ও হ্যান্ডকাপ ব্যাবহার করে ছিনতাই-মাদক ব্যবসার সহযোগিতা করে আসছেন। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে ভুয়া পুলিশ সদস্য ভেবে মারুয়াদী এলাকায় তার ওপর চড়াও স্থানীয় জনতা। এসময় তার সঙ্গে আরও মাসুম নামের আরও একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, জনতা ২ জনকে আটক করে আমাদের হাতে তুলে দিয়েছে। তাদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ইমরান, অপরজন মাদক ব্যবসায়ী মাসুম। ইমরান ঘটনাস্থলে কি কারণে গিয়েছিলেন তা জানা যায়নি। আমরা তাকে রূপগঞ্জ থানায় সোর্পদ করেছি।

সহকারী পুলিশ সুপার (সি- সার্কেল) মেহেদী হাসান বলেন, সন্দেহজনকভাবে ইমরানকে আটক করা হয়েছে। জনগণের দাবি সে ওই এলাকাতে বিভিন্ন অপকর্মে জড়িত। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page