September 30, 2026, 10:01 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে চিরকুট লিখে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে শিক্ষকের আত্বহত্যা

বশির আল–মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় কোচিং সেন্টারের শিক্ষক রাজন দত্ত (৩৭) কক্সবাজারগামী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ধলঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মিলন দত্তের পুত্র। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায়  এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ধলঘাট এপেক্স কোচিং সেন্টারে শিক্ষকতা করে আসছিলেন রাজন দত্ত।শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে ঘর থেকে বের হন। সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায় ট্রেনের সামনে ঝাঁপ দিলে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি মারা যান।

ধলঘাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জুয়েল নাথ বলেন, তিন ভাইয়ের মধ্যে মেঝ রাজন দত্ত শিক্ষক হিসেবে সুপরিচিত ছিলেন। তার ঘরে ড্রয়ারে রাখা একটি চিরকুট পাওয়া গেছে।

চিরকুটে লেখা ছিল, ‘আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারো কোন হাত নেই। …অকারণে কাউকে দোষ দিবেন না কিংবা হয়রানি করবেন না’।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেল বলেন, জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠিয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page