October 16, 2026, 6:02 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই অ্যালার্টে ২৩ জানুয়ারি থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ভারতের উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে মহড়া চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

ভারতে অপস অ্যালার্ট বা অপারেশনস অ্যালার্ট সাধারণত বিএসএফের মতো বাহিনী জারি করে প্রধানত আগাম সতর্কতা হিসাবে। স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির দিনের আগে জারি হয় এই ধরনের ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে এই ‘অপস অ্যালার্ট’ জারি করেছে বিএসএফ। দেশটির উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। পূর্বাঞ্চলে কমান্ডের এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করেছেন।

জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই নির্দেশনামাকে বিএসএফের পরিভাষায় নাম দেওয়া হয়েছে ‘অপস অ্যালার্ট’।

এতে আরও বলা হয়েছে, সীমান্তে বারবার মহড়া চালাতে হবে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে হবে। প্রয়োজনে রাতে বাড়তি সেনা মোতায়েন করে নজরদারি বাড়াতে হবে।

বিএসএফের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, প্রজাতন্ত্র দিবস ঘিরে সীমান্তে এ সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে বলা হয়েছে, এ সংক্রান্ত বিষয়ে সীমান্ত লাগোয়া গ্রামগুলোর বাসিন্দাদের ভালো করে বোঝাতে হবে। আর সেই দায়িত্ব নিতে হবে বিএসএফের শীর্ষ কর্মকর্তাদের। ইতোমধ্যে ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল ডিজি একাধিক বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করেছেন।

নির্দেশনা বলা হয়েছে, একাধিক অংশ রয়েছে যেখানে কাঁটাতার নেই। সবচেয়ে বেশি নজরদারির প্রয়োজন রয়েছে অরক্ষিত এলাকায়। আগামী সাতদিন এই এলাকাগুলোকে পাখির চোখ করে বেশি সতর্ক থাকতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page