August 11, 2026, 2:44 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে : রুহুল কবির রিজভী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন বলে শুনতে পাচ্ছি। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। মানুষ মনে করবে, অন্তর্বর্তী সরকার কোন একটা মাস্টারপ্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেখছি কোনো কোনো উপদেষ্টা বিএনপির ওপর এক ধরনের বিরূপ ধারণা নিয়ে প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন।

রিজভী বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। শুনছি তারা, কিংস পার্টি তৈরি করছে। আমরা জানি, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ সরকার। এগুলো করলে তো অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। সংস্কারের নাম করে অনন্তকাল ধরে নির্বাচন দিবেন না, এটা হতে দেওয়া যায় না।

এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়?

অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন, বলেন আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ হাসিনা বলতেন আগে উন্নয়ন, পরে গণতন্ত্র।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page