April 18, 2026, 1:26 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে বিএনপির কমিটি গঠনের ভোটের ব্যালট বাক্স ছিনতাই ; হামলায় ৫জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাগেরহাটের মোংলায় ব্যালট পেপারের মাধ্যমে পৌর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এমনকি ভোট গ্রহণের শেষ পর্যায়ে পৌর ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রের ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে এসব ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

মোংলা পোর্ট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মো. কামাল হোসেন জানান, ভোট চলাকালে দুপুর ১২টার দিকে দলের প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি ও তার ছেলেসহ ৫ জন আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তারা।

এদিকে কমিটি গঠনের ভোট চলাকালের শেষ পর্যায়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দলের প্রতিপক্ষরা।

ঘটনাস্থলে থাকা পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি সদস্য মো. নাসির আহমেদ মালেক বলেন, এসব ঘটনার জন্য তার দলেরই কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, হামলা ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page