April 7, 2026, 11:30 am
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজার জেলার কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা।

গতকাল (২৬ জানুয়ারি রোববার) দুপুরে কুলাউড়া সীমান্তের কর্মধা ইউনিয়নের মুড়াইছড়ায় আহাদ আলী নামের এক ব্যক্তিকে ভারতীয় নাগরিকরা কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত আহাদ আলী মুড়াইছড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জেরে ভারতীয় কয়েকজনের সাথে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে ভারতীয়রা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page