September 30, 2026, 5:15 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

সিএমপি’র বায়েজিদ থানার ওসিকে হত্যার হুমকি : থানায় জিডি

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ

চট্টগ্রাম ব্যুরো: : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার ওসিকে হত্যার হুমকি দিয়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুকে লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফ হোসেনকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই পুলিশ কর্মকর্তা।

লাইভে দেওয়া বক্তব্যে সাজ্জাদ ‘কোনও অবস্থাতেই তার হাত থেকে ওসি বাঁচতে পারবেন না’ বলে হুঁশিয়ারি দেন সাজ্জাদ। ২ মিনিট ২৭ সেকেন্ডের এই লাইভে ওসিকে গালাগালও করা হয়। সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত।

ফেসবুক লাইভে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরীর অক্সিজেনে ধরে এনে পেটাবো। প্রয়োজনে মরে যাবো, কিন্তু হার মানবো না।’ পুলিশ কমিশনারকে উদ্দেশ করে সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ চাঁদাবাজিসহ তার সন্তান হত্যায় জড়িত। তাকে যাতে বদলি করা হয়।’

এ প্রসঙ্গে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘ফেসবুক লাইভে এসে সাজ্জাদের হুমকির বিষয়ে থানায় জিডি করা হয়েছে। গত সোমবারও সাজ্জাদের অন্যতম সহযোগীসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তার চাঁদাবাজি, অস্ত্রবাজি বন্ধে বায়েজিদ থানা-পুলিশের কঠোর অবস্থান রয়েছে। এ কারণে পুলিশের বিরুদ্ধে মিথ্যাচার করছে এই সন্ত্রাসী।’

সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ তাকে গ্রেফতার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে তিনি। সর্বশেষ গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page