November 27, 2026, 11:16 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের মহাকাশে এআই ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইসলামাবাদে বৈঠকে বসছে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক
এইমাত্রপাওয়াঃ

বিশ্ব ইজতেমা ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিবাহ সম্পন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিবাহ সম্পন্ন হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে মোহরে ফাতেমি (হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর) অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়।

শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিবারের মতো এবারও ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান।

এর আগে, শনিবার বাদ যোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।

যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবকরা।

ইজতেমা ময়দানে বিয়ে সম্পন্ন হওয়ার পর একাধিক বর তাদের মতামত প্রকাশ করেন। এ সময় উপস্থিত এক বর বলেন, মোহরে ফাতেমি অনুসারে আজ বিয়ে করেছি। অনেক মুসল্লির উপস্থিতিতে বিয়ে হয়েছে আমাদের। আমার স্ত্রীর পক্ষ থেকে তার বাবা বিয়েতে সম্মতি নিয়ে ময়দানে এসেছেন। এই বিয়ে আমার কাছে অনেক বরকতময়। নিশ্চয়ই আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখ ও সহজ করে দেবেন।

উল্লেখ্য, আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ে নিজামের (জুবায়ের অনুসারী) দুই ধাপের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page