April 9, 2026, 8:33 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিলেটে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের দুই যাত্রী মারা যান। পরে হাসপাতালে আরও তিন জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চার জনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামে। ঘটনার পর পুলিশ দুঘর্টনা কবলিত দুটি গাড়িকে আটক করেছে।

নিহতরা হলেন- সায়মা আক্তার ইতি, শামীমা ইয়াসমিন, সোহেল ভূঁইয়া, ও শিশু আয়ান। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকার যোগে ঢাকার ডেমরা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন।

এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক বলেও জানায় পুলিশ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page