September 30, 2026, 1:02 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বেলা সাড়ে ১১ টায় ৮ম জাতীয় খাদ্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামিম আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ফকরুল হাসান, জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামিম হাসান, জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক শংকর কুমার মজুমদার, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক, মো. সামছুদ্দিন মোল্লা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাজার মনিটরিং বিষয়ক টাস্কফোর্সের আহ্বায়ক মো. মিরাজ শেখ, এ্যাড. মোশারফ হোসেন মন্টু, জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, খাদ্য নিরাপদ রাখার জন্য পাঁচটি চাবিকাঠি অভ্যাস করি, সুস্থ থাকি। পরিচ্ছন্নতা বজায়, কাঁচা ও রান্না করা খাদ্য আলাদা রাখা, সঠিকভাবে রান্না করা, নিরাপদ তাপমাত্রায় খাদ্য সংরক্ষণ করা, নিরাপদ পানি ও খাদ্য উপকরণ ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

সেমিনারে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন সব ক্ষেত্রে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page