April 7, 2026, 7:53 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের নিবন্ধন শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আজ ৫ ফেব্রুয়ারী থেকে নাটোর জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর নিবন্ধন শুরু হয়েছে।

জেলার সদর উপজেলার কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ নিবন্ধন কেন্দ্রে সকাল ৯ টায় এই কার্যক্রম শুরু হয়। এর আগেই  নিবন্ধন ইচ্ছুক ছেলে ও মেয়েরা লম্বা লাইনে দাঁড়িয়ে যান। নিবন্ধন টিমে ছয়জন অপারেটর কম্পিউটারসহ ফিঙ্গার প্রিন্ট ও আইরিশ ছবি তোলার যন্ত্রাপাতি নিয়ে কাজ করছেন। ধারাবাহিক এবং নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান, নিবন্ধন কার্যক্রমের  টিম লিডার ইমরুল কায়েস পরাগ।

উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় জানান, নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নাটোর পৌরসভার এক থেকে চার নম্বর ওয়ার্ডে নিবন্ধিত বাসিন্দাদের নিবন্ধন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ কেন্দ্রে পৌরসভার  পাঁচ থেকে নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিবন্ধন কার্যক্রম চলবে। এরপর পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়ন পর্যায়ে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার নিবন্ধন কার্যক্রম শেষ হবে আগামী ৬ মার্চ।

এরআগে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলায় প্রশিক্ষিত ৬৭৩ জন তথ্য সংগ্রহকারী এবং ১৪৪ জন সুপারভাইজার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচীর তথ্য সংগ্রহ করেন। এই কর্মসূচীর আওতায় জেলার সাতটি উপজেলায় মোট ৫২ হাজার ৮৭১ ব্যক্তির তথ্য সংগ্রহ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page