August 21, 2026, 8:43 am
শিরোনামঃ
যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন তার নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে : সিইসি  রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে : চিফ হুইপ কক্সবাজারে পাঁচ বস্তায় মিলল ৬ লাখ ৭২ হাজার ইয়াবা রংপুরে জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ট্রাম্পের সঙ্গে গোপন যোগাযোগের দাবি নাকচ করলেন কিম জং উনের বোন
এইমাত্রপাওয়াঃ

গাজা থেকে ফিলিস্তিনিদের হটাতে ট্রাম্পের পরিকল্পনায় খুশি কসাই নেতানিয়াহু 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা থেকে ফিলিস্তিনিদের হটানোর পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের কথা জানিয়েছে। ট্রাম্পের এসব পরিকল্পনার প্রশংসা করেছেন ইসরায়েলি কসাই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেয়ানিয়াহু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি। তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, আমি বোঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা? তারা (ফিলিস্তিনি) গাজা থেকে সরে যেতে পারে, তারা ফিরেও আসতে পারে। কিন্তু গাজাকে পুননির্মাণ করতে হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান যে তার বিশ্বাস হয়না ট্রাম্প গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মার্কিন সেনাদের পাঠাবেন। গত ২৫ জানুয়ারি থেকে ট্রাম্প বারবার বলছেন, মিশর, জর্ডানের মতো আরব দেশগুলোর উচিত গাজা থেকে ফিলিস্তিনিদের নেওয়া। তবে ট্রাম্পের এই পরামর্শ প্রত্যাখ্যান করেছেন আরব ও ফিলিস্তিনের নেতারা।

গত ১৫ মাস যুদ্ধের পর ১৯ জানুয়ারি থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে এই যুদ্ধবিরতি কতদিন টিকবে তানিয়ে স্বয়ং ট্রাম্প সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি নিয়ে আমার আত্মবিশ্বাস নেই।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page