October 1, 2026, 8:39 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিকদের ওপর হামলা ও গুলির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  লক্ষ্মীপুরসহ সারাদেশে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে উত্তর তেমুহনী এলাকায় এ মানববন্ধন হয়।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমেদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সদস্য সচিব আনিস কবির ও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নুর প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া মানববন্ধনে একাত্মতা পোষণ করে অংশ নেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।

বক্তারা বলেন, সারাদেশে পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও গুলির ঘটনা ঘটছে। ৩ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের ৪ সাংবাদিকের ওপর হামলা করা হয়। একপর্যায়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গুলি লক্ষ্যচ্যুত হওয়ায় তারা বেঁচে গেছেন। দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি বিকেলে পেশাগত কাজে যাওয়ার পথে সদর উপজেলার গণশ্যামপুর এলাকায় সাংবাদিক রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন, আব্দুল মালেক নিরব ও ফয়সাল মাহমুদের ওপর মুখোশধারী দুর্বৃত্তরা হামলা চালায়। একপর্যায়ে তাদের উদ্দেশ্য করে গুলি করে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page