March 5, 2026, 6:49 am
শিরোনামঃ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন এবং দুই উপদেষ্টার দায়িত্ব বৃদ্ধি চাঁদপুরে তালাবদ্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ভারত মহাসাগরে মার্কিন ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইরান যুদ্ধ ১০ দিনের বেশি চললে ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে যুক্তরাষ্ট্র নজরদারি বিষয়ে পেন্টাগনের সঙ্গে চুক্তি সংশোধন করছে ওপেনএআই
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নওগাঁ জেলায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৪৫জন কৃষককে নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির এফএভিপি চিত্তরঞ্জনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি নওগাঁ শাখার ব্যবস্থাপক এস,এম মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নওগাঁ সদরে ৬০জন, ধামইরহাটে ৬০জন এবং আত্রাই, নিয়ামতপুর, বদলগাছী, মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার, পোরশা, রাণীনগর ও মান্দার প্রত্যেকটি উপজেলায় ২৫জন করে ৩৪৫জন কৃষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সকল কৃষকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page