August 10, 2026, 3:33 pm
শিরোনামঃ
সৌদি-পাকিস্তান-তুরস্ক চুক্তি ; নিরাপত্তা কোনো পণ্য নয় : ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকারকে আলোচনার আমন্ত্রণ জানালো পাকিস্তান মরুভূমিতেই আবার জন্ম নিল ১০০ বছর আগে হারিয়ে যাওয়া অনাগার যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা
এইমাত্রপাওয়াঃ

ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। ৫ ফেব্রুয়ারী বুধবার রাত পৌনে ১২টার দিকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বাড়িটি ভাঙার কাজ শুরু করে।

এর আগে, বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধরা। এ সময় বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়ির সামনে অবস্থান করে কয়েক হাজার ছাত্রজনতা। ভবনের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করে বিক্ষুদ্ধ ছাত্রজনতা। এ সময় উপিস্থিত ছাত্রজনতা বিভিন্ন ধরনের স্লোগান দেয়।

এর আগে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙার জন্য বুলডোজার নিয়ে আসা হয়। বুধবার রাত ১১টার দিকে ক্রেনযুক্ত বিশাল বাহনটি বাড়ির ভেতরে ঢোকে। এ সময় ধানমন্ডি ৩২ বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, মুর‌্যাল, বাড়ির দরজা জানালাসহ অনেক কিছুই ভেঙে ফেলেন ছাত্র-জনতা। পরে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে মিছিল কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাত ৮টায় শাহবাগ থেকে এ মিছিল শুরু করার কথা থাকলেও বিকেল থেকেই ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হতে থাকে ছাত্র-জনতা।

সন্ধ্যা হতেই সেখানে ব্যাপক জনসমাগম দেখা যায় এবং ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে উত্তেজিত ছাত্র-জনতা রাত ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page