October 17, 2026, 11:37 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‘অবৈধ’ অভিহিত করে নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে লক্ষ্য করে অবৈধ ও ভিত্তিহীন কর্মকাণ্ড’ পরিচালনার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হেগের আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ট্রাম্প বলেন, ক্ষমতার অপব্যবহার করেছে আইসিসি। এরপর ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করেন। মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়।

আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আদেশে সই করার পর ট্রাম্প বলেন, আইসিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে।

তিনি আইসিসির কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্য এবং মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার নির্দেশ দেন।

এই ব্যক্তিদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরাইল কেউই এই আদালতের সদস্য নয়।

আইসিসির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আদালতের আয়োজক দেশ নেদারল্যান্ডস ট্রাম্পের নিষেধাজ্ঞার আদেশের জন্য দুঃখপ্রকাশ প্রকাশ করেছে।

জাতিসংঘ এবং আইন বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ হবে। আইসিসির পরিচালিত রোম সংবিধির অধীনে জোরপূর্বক বাস্তুচ্যুতিও একটি অপরাধ।

এর আগের মেয়াদেও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে আইসিসির কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে যাঁরা তদন্ত করছিলেন তাঁদের ওপর তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটি প্রত্যাহার করেন।

আইসিসির প্রসিকিউটর করিম খানের অনুরোধের পরিপ্রেক্ষিতে, বিচারকরা ২১ নভেম্বর নেতানিয়াহু, তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট এবং হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page