May 15, 2026, 9:40 am
শিরোনামঃ
ভারতের পশ্চিমবঙ্গে শুরু হলো বুলডোজার অভিযান চীন আমাকে মুগ্ধ করেছে : ট্রাম্প বিনিয়োগ আরও বাড়াতে চীনকে আহ্বান জানালেন বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে ও এইচএসসি জুনে অনুষ্ঠিত হবে : শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন : ড. আসিফ নজরুল দেশে প্রকাশিত হলো চূড়ান্ত ভোটার তালিকা গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু ; মোট নিহতের সংখ্যা ৪৩৯ জন ফরিদপুরে লিচু পাড়া নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত যুক্তরাষ্ট্রের পরাজয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি
এইমাত্রপাওয়াঃ

ঢাকা এক্সপ্রেসওয়েতে একই গাড়ি ৩ বার গতিসীমা লঙ্ঘন করলেই চলাচল নিষিদ্ধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে গাড়ি চালালে মামলা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এবং তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে সেই গাড়ি এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কুড়িলে অবস্থিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এক্সপ্রেসওয়ের অপারেশন ও মেইনটেনেন্স কোম্পানি লিমিটেডের যানচলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান।

ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান বলেন, ‌‘যেসব যানবাহনের গতিসীমা ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি হবে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

শনিবার রাজধানীর কুড়িলে এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে সংবাদ সম্মেলনে তিনি ব‌লেন, ১০০ কিলোমিটারের বেশি গতিতে গা‌ড়ি চালা‌লে পু‌লিশ‌কে জানা‌নো হ‌বে। ভি‌ডিও পু‌লিশ‌কে সরবরাহ করা হ‌বে। কো‌নো গা‌ড়ির বিরু‌দ্ধে গ‌তিসীমা লঙ্ঘনে তিনবার মামলা হয়ে থাক‌লে সে‌টি‌কে ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হবে।

নিরাপত্তা বিভাগের পরিচালক বলেন, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রা শুরু করে। এরপর থেকে প্রধানত পাঁচ সমস্যা মোকাবিলা করতে হ‌চ্ছে। এগুলো হলো-ওভারহিট গাড়ি, চাকা পাংচার, জ্বালানি শেষ হয়ে যাওয়া, বিমানবন্দরের যাত্রী সেবা, দুর্ঘটনা।

তিনি জানান, এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে এ পর্যন্ত শুধু জানুয়ারি মাসে এক্সপ্রেসওয়েতে চলাচল করা অবস্থায় ৯০টি গাড়ির ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। টায়ার পাংচারের ঘটনা ঘটে ৫১টি, জ্বালানি ফুরিয়ে গা‌ড়ি ব‌ন্ধের ঘটনা ঘটে ২০টি এবং ১০টি দুর্ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে কিছু দুর্ঘটনা এবং উদ্ধারের ভিডিও চিত্রও দেখানো হয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page