September 30, 2026, 9:24 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের নিখোঁজ তরুণী লাইভে এসে বললেন ‘আমাদের কেউ বিরক্ত করবেন না’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজের ৪ দিনপর ভিডিও বার্তায় নিজের অবস্থান জানান দিলেন নাফিজা জান্নাত রাখি (১৫) নামের এক তরুণী।

পরিবারের দাবি, সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে বাড়ি থেকে উপজেলার বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদরাসায় আসার পথে নিখোঁজ হয় সে। এই ঘটনায় মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছেন তরুণীর পিতা নাছির উদ্দিন।

এদিকে, শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাখির দেয়া একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে রাখির সদ্য বিবাহিত স্বামী দাবি করা আদর নামের এক তরুণকেও দেখা যায়।

রাখি বলেন, ‘আমি আদরকে ভালোবাসি, এজন্য স্বেচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে আসছি। আমাদেরকে খোঁজাখুঁজি না করার অনুরোধ করছি। আমরা নিজেদের মতো ভালো আছি।’

ভিডিওর শুরুতে আদর বলেন, ‘আপনারা এখনও আমাদেরকে যারা খুঁজতেছেন, আমার ফ্যামিলি ও রাখির ফ্যামিলির উদ্দেশ্যে বলছি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। নিজের ইচ্ছায় সজ্ঞানে আমরা বিবাহ করেছি। আমরা একে অপরকে ভালোবাসি।’

উভয় পরিবারকে উদ্দেশ্য করে আদর বলেন, ‘প্লিজ আমাদেরকে খুঁজবেন না। আমরা নিজেদের মতো করে ভালো আছি।’

তরুণী নাফিজা জান্নাত রাখির বাবা নাছির উদ্দিন দাবি করেন, বাড়ি থেকে মাদরাসায় আসার সময় রাখিকে অপহরণ করা হয়েছে। রাখি দশম শ্রেণিতে উঠছে এবার। এক বছর আগে কিছু বখাটে রাখিকে নিয়মিত হয়রানি করতো।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মেয়েটির পরিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page