April 7, 2026, 4:56 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কু‌ড়িগ্রামে খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কু‌ড়িগ্রামের রাজারহাট উপজেলায় খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মো. বেলাল হোসেন (৫২) নামে একজন নিহত হয়েছেন। নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. তছলিম উদ্দিন।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ (খাস জমি) নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। বিরোধের জমি নিয়ে কয়েক‌দিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালের দিকে দুই গ্রুপ খাস জমি দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘ‌র্ষ হয়। সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুতর আহত হলে তাকে হাসপাতাল নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, দুই গ্রুপের বিরোধ চলা সরকারি খাস জমির পরিমান ২০ শতাংশ। প্রতি বছর এই খাস জমিটিকে ঘিরে আব্দুল জব্বার ও আব্দুল হাকিম দুই গ্রুপের সং‌ঘর্ষ হয়। আজও খাস জমি দখলকে কেন্দ্রে করে উপয়পক্ষের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়ে‌ছে। নিহত ব্যক্তি সম্পর্কে আব্দুল হাকিমের ভাতিজা হয়।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. তছলিম উদ্দিন সংঘর্ষে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে জানান, নিহত বেলাল হোসেনের সুরতহাল রিপোর্ট করে ময়নাত‌দন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তু‌তি চলছে। পাশাপাশি পুলিশের অভিযানও চলমান রয়েছে বলেও জানান ওসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page